শিক্ষা কার্যক্রম চালুর ছয় বছরেও নেই অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ছয় বছরেও সেখানে কোনো অধ্যাপক নেই। ১৪টি বিভাগে নেই কোনো সহযোগী অধ্যাপক—জ্যেষ্ঠ শিক্ষকের স্বল্পতা তো আছেই। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম শুরু করা অসম্ভব হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সঠিক মানের শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার সাড়ে তিন হাজার শিক্ষার্থী। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, বর্তমান উপাচার্য অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিই দিচ্ছেন না। অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে জ্যেষ্ঠ শিক্ষক আনার চেষ্টাও করছেন না।জনসংযোগ কর্মকর্তা মো. দলিলুর রহমান গত সোমবার বলেন, ‘এখানে কোনো অধ্যাপক নেই। কেন জ্যেষ্ঠ শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না, তা জানি না।’নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা জানান, গত পাঁচ বছরে ইংরেজি বিভাগে পাঁচজন বিভাগীয় প্রধান পরিবর্তন হয়েছেন। বর্তমানে পাঁচজন সহকারী অধ্যাপক ও চারজন প্রভাষক দিয়ে বিভাগ চলছে। এখানে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের মতো জ্যেষ্ঠ কোনো শিক্ষক নেই। তার ওপর বিভাগের ছয়টি ব্যাচ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ইংরেজি পড়াতে হয় এখানকার শিক্ষকদের।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে এখানে শিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী। চলতি শিক্ষাবর্ষে আরও ৭৪০ জন ভর্তি হচ্ছে।শিক্ষক-সংকট নিয়ে উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে গত দুই দিনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।