শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা কার্যক্রম চালু রাখার দাবিতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। গত সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে এক ঘণ্টা সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।শিক্ষকেরা অভিযোগ করেন, সরকারের ঘোষণা অনুযায়ী ৩৮টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে ৩৭টিতে স্কেলভিত্তিক বেতনসুবিধা চালু আছে। শুধু সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে তাঁরা ক্লাস বর্জনের কর্মসূচি দিয়েছেন।