শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের সংগঠন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক কর্মসূচির কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ইতিমধ্যে গুরুতর ক্ষতি হয়েছে।
সংগঠনটি সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল একই সময় থেকে বাস্তবায়নের দাবি জানিয়েছে। গতকাল ই-মেইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। স্মারকলিপিতে মোট ২১ দফা দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।