শিক্ষা ক্যাডারে ১৭৫৩ শিক্ষকের পদোন্নতি হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১ হাজার ৭৫৩ জন শিক্ষকের পদোন্নতি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৮ জনকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে এবং ৬৬৫ জনকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে।
আজ শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ–সংক্রান্ত বিভাগীয় পদোন্নতি কমিটির সিদ্ধান্তে সই করেছেন। এর ফলে ১ হাজার ৭৫৩ জন শিক্ষকের পদোন্নতি চূড়ান্ত হলো।
বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এসব তথ্য জানান।
উল্লেখ্য, কয়েক দিন আগে ৩৬৭ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে একসঙ্গে এটাই সবচেয়ে বড় পদোন্নতি।