প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বাজেটে শিক্ষা খাতে অধিক বরাদ্দের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা। তাঁরা সরকারের কাছে একটি উন্নয়নবান্ধব বাজেট আশা করে বলেন, বর্তমান সময়ের বড় সমস্যা মুদ্রাস্ফীতি মোকাবিলায় বাজেটে কার্যকর পদক্ষেপ নিতে হবে।গতকাল বৃহস্পতিবার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক এক কর্মশালায় শিক্ষার্থীরা এসব মন্তব্য করেন। কলেজের অর্থনীতি বিভাগ এ কর্মশালার আয়োজন করে। বিভাগীয় প্রধান আবদুল আলীমের সভাপতিত্বে কর্মশালায় কর্ণফুলী, মাতামুহুরী ও হালদা নামে তিনটি দল অংশ নেয়।