শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত ‘জাতীয় বাজেটে শিক্ষা খাত: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মুক্ত আলোচনায় আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর সেমিনারকক্ষে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি এ টি এম মহিদুল ইসলাম। বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন মো. জাকির হোসেনের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের শিক্ষক মইনুল ইসলাম। আলোচনায় আরও অংশ নেন লোকপ্রশাসন বিভাগের হোসাইন কবির, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের আদনান মান্নান, মনিরুজ্জামান ভূঁইয়া ও নান্দনিকের প্রধান নির্বাহী তাজুল ইসলাম।