শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরে এসেছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত সাড়ে চার বছরে শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর ভাতা পেতে ভোগান্তি কমেছে। এটিকে আরও সহজ করা হবে। গতকাল শনিবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট আয়োজিত অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের মধ্যে কল্যাণ-সুবিধার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ আউয়াল সিদ্দিকী, কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাহজাহান আলম, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ দীপক কুমার নাগ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর বোর্ডের সদস্যসচিব আসাদুল হক, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।