শিক্ষা খাতে সামাজিক বিনিয়োগ বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা খাতে প্রয়োজনের তুলনায় বিনিয়োগ অপ্রতুল। এ খাতে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক বিনিয়োগ বাড়াতে হবে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগরের সব রোটারি ক্লাব আয়েজিত ‘শিক্ষার মাধ্যমে দারিদ্র্য বিমোচন’ শীর্ষক আন্তসিটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন ‘সবার জন্য শিক্ষা’ শীর্ষক বিশ্ব ফোরামের ঘোষণা অনুযায়ী, শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ ব্যয় করার কথা থাকলেও বাংলাদেশ মাত্র ২ দশমিক ৩ শতাংশ বিনিয়োগ করতে পারছে। তা-ও আবার শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি—এই তিন মন্ত্রণালয় মিলে এ বরাদ্দ। বিভিন্ন দেশে শিক্ষা খাতে বেশি ব্যয় করার উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষা আমাদের অগ্রাধিকার খাত হলেও খাদ্য, বিদ্যুৎ, যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ বেশি রাখতে হয়।’রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর এ এইচ এম জাকেরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শওকত হোসেন, এম এ সিদ্দিক, কামরুল হাসান প্রমুখ।