শিক্ষা থেকে কেউ যেন বঞ্চিত না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের অভাবে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে করণীয়’ বিষয়ক এক কর্মশালায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন।
গতকাল শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে এ কর্মশালা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রউফ মিয়া এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. হবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন বলেন, কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হলে তাকেও ট্রাস্ট থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে হেলালুদ্দিন আহমদ বলেন, আর্থিক সমস্যার কারণে গ্রামের শিশুরা ঝরে পড়ছে। বাল্যবিবাহের হারও বাড়ছে। নারী শিক্ষাই হতে পারে বাল্যবিবাহ রোধের উপায়। বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করে শিক্ষার প্রসারে কাজ করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।