শিক্ষা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে গতকাল বেলা ১১টায় নগরের ভুবন মোহন পার্কে ছাত্র সমাবেশ হয়। সমাবেশে বক্তারা দেশের প্রতিটি জেলায় একটি করে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে উচ্চশিক্ষার জন্য ভর্তি-সংকট নিরসনের দাবি জানান। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমাগত বেতন ফি বৃদ্ধি বন্ধ করা, জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করার দাবিতে সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ করেন। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সংগঠক তাপস মাহান্তো প্রমুখ।