শিক্ষা দিবসে শিক্ষানীতির বাস্তবায়ন দাবি
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর শিক্ষা ভবনের শিক্ষা অধিকার চত্বরে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়।এসব কর্মসূচি থেকে শিক্ষানীতি বাস্তবায়ন, শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে সংযুক্ত করাসহ বেশ কিছু দাবি জানানো হয়।ছাত্র ইউনিয়ন সকালে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদন করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে ছাত্র ইউনিয়নের একটি মিছিল ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশ করে। সংগঠনের সভাপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক এস এম শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন। পরে মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে সংযুক্ত করাসহ সাত দফা দাবি জানানো হয়।জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার আয়োজন করে। ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন সায়েদা বেগম প্রমুখ।বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ বিকেলে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভায় অবিলম্বে শিক্ষানীতি বাস্তবায়নসহ শিক্ষক-কর্মচারীদের উৎ সব ভাতা, চিকিৎ সা ভাতা ও বাড়িভাড়া বাড়ানোর দাবি জানানো হয়। সভায় বক্তৃতা করেন পরিষদের আহ্বায়ক নূর মোহাম্মদ, শাহজাহান আলম, রঞ্জিত কুমার সাহা প্রমুখ।এ ছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ঐক্য ফোরাম, বিপ্লবী ছাত্র-মৈত্রী, পাহাড়ি ছাত্র পরিষদ, ছাত্র ফেডারেশন মিছিল-সমাবেশসহ আলাদা কর্মসূচি পালন করে।