শিক্ষা নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার মান উন্নয়নের প্রযুক্তি নির্ভরতার পাশাপাশি যোগ্য শিক্ষক নিয়োগসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন শিক্ষকেরা। গতকাল শনিবার সকালে ফেনী সরকারি কলেজ মিলনায়তনে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এক সভায় এ পরামর্শ তুলে ধরা হয়। ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মো. শাসছুল হুদা। বক্তব্য দেন মাউশির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ওসমান ভূঞা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালী উল্যাহ, উপাধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, মমিনুল হক, মোসাদ্দেক আলী, আল মমিন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন ও মোহছেনা বেগম।