শিক্ষা নিয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শালিয়াগাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল করিম তালুকদার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার লুৎফর রহমান প্রমুখ।