শিক্ষা পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য কুমিল্লার দাউদকান্দি উপজেলা পর্যায়ে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৫’ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার দুপুরে এ পদক দেওয়া হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন প্রধান শিক্ষক ফয়সাল আহমেদ ও সেলিনা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, এসএমসি সভাপতি সারোয়ার জাহান, শিক্ষানুরাগী আল আমিন, স্কাউটের শিক্ষক শফিউল আলম, স্কাউটের শিশু মুনঈম খান ও শ্রেষ্ঠ বিদ্যালয় দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন।