শিক্ষা বাণিজ্যিক পণ্য হলে মানুষের আর দাঁড়ানোর জায়গা থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, শিক্ষার কাঠামো আজ ভঙ্গুর হয়ে পড়ছে। শুধু শিক্ষা নয়, মানুষের কথাটাও হয়ে গেছে বাণিজ্যিক। শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর করলে সেখানে সাধারণ মানুষের আর দাঁড়ানোর জায়গা থাকে না। এতে শিক্ষার নামে ভোগান্তি ছাড়া আর কিছুই পাওয়া যায় না।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষার দর্শন, উচ্চশিক্ষার ধারণা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় হাসান আজিজুল হক এসব কথা বলেন। ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়।