শিক্ষা বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ১৫১ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে চার লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, রওনক জাহান, সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতীয়ার কবির, কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান সরকার প্রমুখ।