শিক্ষা বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শুক্রবার বিনা মূল্যে চিকিৎসাসেবা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং গৃহ নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে। ডা. কামরুল হাসান লালী ও ডা. রেহেনা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এসব অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে রাজবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নূরমহল আশরাফী। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। পাঁচজন চিকিৎসক ৩০০ রোগীকে বিনা মূল্যে সেবা দেন।