শিক্ষা বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা পরিষদের উদ্যোগে গতকাল রোববার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের নাট্যাচার্য সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ। অনুষ্ঠানে ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে এককালীন ৩ লাখ টাকা বৃত্তির চেক বিতরণ করা হয়।