শিক্ষা বোর্ডের পাশ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ের পাশ থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সকাল সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে খুন করার পর হাত-পা বেঁধে প্রথমে একটি কার্টনে ভরে। এরপর ওই কার্টন একটি বস্তায় ঢোকানো হয়। নিহত ব্যক্তির ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাঁকে খুন করে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এসআই রফিকুল জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চকবাজার থানার এসআই অনাথ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন৷