শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদারের কাছে ২৫ লাখ টাকা চাঁদা চেয়েছে সন্ত্রাসীরা। তাঁর অভিযোগ, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে ওই চাঁদা দাবি করা হয়।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান বলেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হুমকি দেওয়ার ঘটনায় তিনি একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এর আগে ১৫ নভেম্বর শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে মুঠোফোনে বরিশাল ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক নুরুজ্জামানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। জীবননাশের হুমকির পরিপ্রেক্ষিতে তিনিও জিডি করেছেন।