শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রগুলো নিজ নিজ বোর্ডে যাচ্ছে
শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রগুলো একে একে রাজধানী থেকে নিজ শিক্ষা বোর্ডে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে যশোর ও কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্র নিজ বোর্ডে স্থানান্তর হয়ে গেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে। এই স্থানান্তর নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ১৯৯৫ সালে সবগুলো বোর্ডের কম্পিউটার কেন্দ্র রাজধানীর ধানমন্ডি এলাকায় একই ভবনে গড়ে ওঠে। এই ভবন থেকে প্রতিবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রায় ২০ লাখ ছাত্রছাত্রীর পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়। গত ১৫ বছরে কম্পিউটার কেন্দ্রের কাজকর্ম ঘিরে কোনো বিতর্ক ওঠেনি। তবে কয়েকটি বোর্ডের কর্মচারী ইউনিয়ন নিজ বোর্ডে কম্পিউটার কেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়ে আসছিল। এরই অংশ হিসেবে ঢাকার বাইরে অবস্থিত শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে চলে যাচ্ছে কম্পিউটার কেন্দ্রগুলো। তবে ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একই ভবনে থাকছে। জানা যায়, কয়েক বছর ধরে কম্পিউটার কেন্দ্রগুলো নিজ শিক্ষা বোর্ডে নেওয়ার আলোচনা চলছিল। কিন্তু এ বিষয়ে নিবিড়ভাবে কোনো বিশ্লেষণ বা পর্যালোচনা হয়নি। রাজশাহী বোর্ডের কর্মচারী ইউনিয়নের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি কম্পিউটার কেন্দ্রগুলো নিজ বোর্ডে পাঠানোর সুপারিশ করে। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এ বিষয়ে সি"ান্ত দেওয়ার পরই কেন্দ্রগুলো বোর্ড চত্বরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।এত দিন কম্পিউটার কেন্দ্রে সবগুলো বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রস্তুত, নিবন্ন কার্ড তৈরি, একই তারিখে নিবেনর সময় নির্ধারণ, একই সঙ্গে সব বোর্ডের ফরম পূরণ, ফলাফল প্রকাশ, সনদ ও নম্বরপত্র ও প্রবেশপত্র মুদ্রণসহ আনুষঙ্গিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী নভেম্বর মাসে সারা দেশে অনুষ্ঠেয় অষ্টম শ্রেণীর জুনিয়র সড়ুল সার্টিফিকেট পরীক্ষার ফল তৈরির কাজও কম্পিউটার কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। এমতাবস্থায় তড়িঘড়ি করে কেন্দ্রগুলো মফস্বলে শিক্ষা বোর্ডের সঙ্গে চলে গেলে এসব কাজে ছন্দপতন হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান প্রথম আলোকে বলেন, 'শিক্ষা মন্ত্রণালয় প্রতিটি বোর্ডের ক্ষমতা ও যোগ্যতার প্রসার চায়। এত দিন একই স্থানে থেকে কেন্দ্রগুলো স্বতন্ত্রভাবে চলার মতো শক্তি অর্জন করেছে। এগুলো এখন নিজ বোর্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বাধীনভাবে চলতে পারবে। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, গোপনীয়তার বিষয়টি শিক্ষা বোর্ড নিশ্চিত করতে না পারার কারণ নেই। তিনি আরও বলেন, শিক্ষা বোর্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর আকার দিন দিন বড় হচ্ছে, বাড়ছে শিক্ষার্থীসংখ্যা। এটাকে স্বয়ংসম্পূর্ণভাবে চলার সুযোগ করে দেওয়া উচিত বলে তিনি মনে করেন। ইতিমধ্যে যশোর বোর্ড কম্পিউটার কেন্দ্র ঢাকা থেকে নিজ বোর্ডে স্থানান্তর করেছে। বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ, চেয়ারম্যানস কমিটির সি"ান্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কেন্দ্র স্থানান্তর হয়েছে। এর ফলে বোর্ডের কাজকর্মে সুষ্ঠু সমন্বয় হবে এবং খরচ কমবে বলে তিনি মত প্রকাশ করেন।তবে নাম প্রকাশে অনিচ্ছুক কম্পিউটার কেন্দ্রের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলোতে গিয়ে তাঁরা শ্রমিক-কর্মচারী নেতাদের দৌরাত্ম্যের আশঙ্কা করছেন। প্রায় সব বোর্ডে তাঁদের বিরু"ে কমবেশি প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁরা আরও বলেছেন, একই ভবনে থাকায় ফল প্রকাশের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারস্পরিক সহযোগিতা পেতেন। পৃথক হলে এটা সম্ভব হবে না বলে তাঁদের মত।