প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কার্যক্রম শুরু করা নিয়ে গতকাল বুধবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাত আহমেদকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে আরও রয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। গতকালের সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন। সভায় কমিটির সাতজন সদস্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও ময়মনসিংহের বিভিন্ন কলেজের অধ্যক্ষেরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষা বোর্ডের জন্য স্থান নির্ধারণ ও প্রক্রিয়াগত বিষয় নিয়ে আলোচনা করা হয়।