শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানকে কর্মচারী সংসদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহানকে সম্প্রতি বোর্ডের কর্মচারী সংসদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মচারী সংসদের সভাপতি মো. জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক মো. সরোয়ার কায়সার, সংসদ নেতা মো. নাছির উদ্দিন, মাহমুদুল হক, মো. আইউব আলী, মো. সেলিম উল্লাহ আজাদ, মো. সাখাওয়াত হোসেন, আহমদ কামাল, কাজী জিল্লুর রহমান, মো. ওসমান গণি প্রমুখ। সংবর্ধনার জবাবে নবনিযুক্ত চেয়ারম্যান সবার সহযোগিতা কামনা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেন। বিজ্ঞপ্তি।