প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখাটেদের উৎপাত প্রতিরোধ, ছাত্রীদের নিপীড়ন বন্ধ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ দিবস উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া দেশজুড়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে সভা-সমাবেশ, সেমিনার ও শোভাযাত্রার আয়োজন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. সিরাজুল ইসলামকে সভাপতি করে গতকাল বৃহস্পতিবার আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় বখাটেদের উৎপাত বন্ধ করা যাবে।