শিক্ষা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে ÿআয়োজিত অনুষ্ঠানে স্মার্ট কার্ড পাঞ্চ করে এই হাজিরা–ব্যবস্থার উদ্বোধন করেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের ই-ফাইলিং কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অফিস ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও গতি বৃদ্ধি করবে। অনুষ্ঠানে শিক্ষাসচিব সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি