শিক্ষা মন্ত্রণালয়ে দুই বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি নতুন বিভাগ হয়েছে। এগুলো হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর ফলে এখন এই মন্ত্রণালয়ে দুজন সচিব দায়িত্ব পালন করবেন। এত দিন পর্যন্ত একজন সচিব দায়িত্ব পালন করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, রুল অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি বিভাগ গঠন করেছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ ও চাপের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে মন্ত্রণালয়ের কাজে আরও সুবিধা হবে। নিজস্ব প্রতিবেদক