শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা গড়তে পূর্বঘোষিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ মঙ্গলবার মানববন্ধন ও ২০ অক্টোবরের সভা হচ্ছে না। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে এ দুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এই প্রতীকী ৃমানববন্ধন ও সচেতনতামূলক সভার পরবর্তী তারিখ ও সময় অবিলম্বে জানানো হবে। ৮ অক্টোবর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্প্রতি সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদ চলছে।