শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধের আহ্বান বিসিএস সাধারণ শিক্ষা সমিতির
শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধের জন্য মন্ত্রণালয় ও এর অধীন অন্য প্রতিষ্ঠানগুলোর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।গতকাল শুক্রবার সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় এ দাবি জানানো হয়। অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে শিক্ষাবিদ ইনস্টিটিউটে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় শিক্ষা ক্যাডারে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করে বিসিএস পরীক্ষার মাধ্যমে শূন্য পদগুলো পূরণেরও দাবি জানানো হয়। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে সরকারি কলেজের শিক্ষকদের পদায়ন এবং বিলুপ্ত জগন্নাথ কলেজের পদগুলো সরকারি বাংলা কলেজ ও তিতুমীর কলেজে সন্ধ্যাকালীন শাখা খুলে তাতে স্থানান্তরের দাবি জানানো হয়।কার্যনির্বাহী কমিটি দেশের সব সরকারি ডিগ্রি ও অনার্স কলেজের উপাধ্যক্ষের পদগুলোকে অধ্যাপক পদে উন্নীত করারও দাবি করেছে। বিজ্ঞপ্তি।