শিক্ষা মন্ত্রণালয়ের পিয়ন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষামন্ত্রীর দপ্তরের পিয়ন মোহাম্মদ আলীকে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। সরকারি ছাপাখানার (বিজি প্রেস) ১২ জন কর্মচারীর চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ গত বুধবার রাতে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ফারুক আহমেদ বলেন, গ্রেপ্তারের পর আলীকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গতকাল তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আলী বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের একাংশের সভাপতি। ভুক্তভোগী কর্মচারীদের পক্ষে হারুন অর রশীদ ৪ অক্টোবর আলী ও ওই সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন।