শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তরে তথ্য কর্মকর্তা মনোনয়নের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, শিক্ষা বোর্ড ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তথ্য প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য অধিকার আইন আরও কার্যকর করার বিষয়ে এক কর্মশালায় এ সিদ্ধান্ত হয়। সভা থেকে এ সময়ের মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী কর্মকর্তা মনোনয়ন দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও তথ্য কমিশনকে জানানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহেরসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, শিক্ষা বোর্ড ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানেরা।