শিক্ষা মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার দিনব্যাপী শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন। কর্মসূিচর মধ্যে ছিল শোভাযাত্রা, মীনা প্রদর্শনী, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও আলোচনা সভা। স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গণে ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান, থানা ওসি রেজাউল করিম প্রমুখ।