শিক্ষা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ মেলার আয়োজন করেছে। মেলায় প্রাথমিক শিক্ষার নানা উপকরণ নিয়ে পাঁচটি স্টল স্থান পায়। টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক স্টলগুলো ঘুরে দেখেন।