প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার মাগুরা পিটিআই মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সিরাজুদ্দোহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিটিআইয়ের সুপার বাদল চন্দ্র বিশ্বাস ও সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মাসুদ।