শিক্ষা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে চট্টগ্রাম নগরের একটি হোটেলে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সোয়া ১০টায় এই মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের সহকারী পরিচালক টমাস ডোহার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প ব্যবস্থাপক এম জহির উদ্দিন ও ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের ব্যবস্থাপক নাহিদ খান। আলোচনা পর্ব শেষে মেয়র ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।