শিক্ষা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ২০১৭ সালের স্প্রিং সেমিস্টারের শিক্ষা মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. ইব্রাহিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. ইমদাদুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. রবিউল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এস এম মনিরুল ইসলাম, আইন বিভাগের সমন্বয়কারী আশিক উদ্দিন মো. মারুফসহ বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী। মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ওপর ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য থাকবে শতভাগ পর্যন্ত টিউশন ফি ছাড়। মেলা ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। খুলনা প্রতিনিধি