শিক্ষা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষার আলো জ্বালবো ডিজিটাল বাংলাদেশ গড়বো’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার শরীয়তপুর শহরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী শিক্ষা মেলা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ মেলার আয়োজন করে। সকালে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিভিন্ন স্টলে বই ও শিক্ষাবিষয়ক উপকরণ প্রদর্শন করা হয়। শরীয়তপুর প্রতিনিধি