শিক্ষা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে মৌলভীবাজারে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীন। মেলায় বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও সদর উপজেলা এবং ব্র্যাক স্কুল অংশ নিয়েছে।