প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। মেলায় ২৪টি স্টলে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম। পরে বিদ্যাপীঠ মাঠে এক সমাবেশ হয়। আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমারুল ইসলাম। বক্তব্য দেন পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান, প্রতিষ্ঠানের পরিচালক মো. নুরুল আলম প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।