প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিক্ষা একটি শক্তি। মানুষের এগিয়ে যাওয়ার মূল শক্তি হচ্ছে শিক্ষা। লেখাপড়া ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। সফলতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। জীবনের লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’ জাতীয় অধ্যাপক শাহলা খাতুন গতকাল মঙ্গলবার সিলেটে বেসরকারি সংস্থা সীমান্তিকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সীমান্তিক পরিচালিত একটি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। নগরের শাহজালাল উপশহরে সীমান্তিকের প্রকল্প কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের পরিচালক শীপা হাফিজা।