প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন-২০১৬ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে সেরা শিক্ষক, সেরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সেরা শিক্ষার্থী, বিভিন্ন বিভাগে সেরা সংগীত ও নৃত্যশিল্পী, আবৃত্তিসহ এমন ৮৫টি বিভাগে সেরা পুরস্কার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান এসব বিভাগের বিজয়ী ব্যক্তিদের হাতে সনদ ও টাকা তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল আলম প্রমুখ। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জেলা পর্যায়ের এসব বিজয়ী এরপর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।