প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার আলোচন সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন। অনুষ্ঠানের উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।