শিক্ষা সফরের নতুন নীতিমালা বাতিলের দাবি, ঘেরাও মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষা সফরের নতুন নীতিমালা বাতিলের দাবিতে গতকাল সোমবার বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা মিছিল ও উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। এতে উপাচার্যসহ প্রশাসন ভবনের চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রায় পৌনে এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন নীতিমালা বাস্তবায়ন করতে বিভিন্ন বিভাগের অধীনে শিক্ষা সফরের সময় কমিয়ে আনা হয়েছে। ময়মনসিংহ জেলার ভেতরে পারতপক্ষে সফর সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি সফরকালীন ব্যয়ও শিক্ষার্থীদের কাঁধে ফেলে দেওয়া হয়েছে। সহকারী প্রক্টর মো. সাইদুর রহমান জানান, নতুন নীতিমালার নিয়মগুলো নতুন শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োগ করলে কোনো সমস্যায় পড়তে হবে না।