প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা সফরের নতুন নীতিমালা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা। এর আগে সংগঠনটির কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।জানা গেছে, নতুন নীতিমালায় শিক্ষা সফরের বাজেট ও সময়কাল কমানো, সফরের অঞ্চলে সীমাবদ্ধতা আনা, বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেওয়া বন্ধ এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ফিল্ড ট্রিপ ছয় দিনের স্থলে তিন দিন করাসহ বিভিন্ন সুবিধা সংকোচন করা হয়। এই নীতিমালা বাতিল করে আগের নীতিমালা বহাল রাখার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। ছাত্রফ্রন্ট গতকাল ৭০০ শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত স্মারকলিপি উপাচার্য বরাবর পেশ করে।