শিক্ষা সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের (ব্যাচ-১১) শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু হচ্ছে আজ বুধবার। সকাল নয়টায় আনন্দ শোভাযাত্রা, বেলা ১১টায় রং উৎসব ও বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন মিলনায়তনে আনুষ্ঠানিক কর্মসূচি ও বিকেলে মুক্তমঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিন বিকেলে মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।