উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার স্কলাসটিকা স্কুলের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে ‘ও’ এবং ‘এ’ লেভেলের ৪৭৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। গতকাল উত্তরা সিনিয়র শাখায় শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন স্কুলের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিওও) ওয়াসিমা পারভীন। এতে ‘ও’ লেভেলের ১৭৩ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। উত্তরা সিনিয়র শাখার প্রথম দিন গত বুধবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিউচার সলিউশন ফর বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান ও স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ। অনুষ্ঠানে ‘এ’ লেভেলের ১৭৩ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। গত মঙ্গলবার ‘আমার একটি স্বপ্ন আছে’ শিরোনামে মিরপুর জ্যেষ্ঠ শাখায় ‘ও’ লেভেলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডিনিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ইমরোজ খালিদী। বিজ্ঞপ্তি||