শিক্ষা সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপ সদর উপজেলা থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে এইচএসসি পড়াতে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সভাপতি রনজিত বসাক ও সাধারণ সম্পাদক প্রতাপ সাহা বলেন, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে সংগঠনটি নতুন এই উদ্যোগের সূচনা করবে। আগ্রহী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলের ফটোকপি, নাম, ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত, কলেজের প্রমাণপত্র, ইউপি/পৌরসভার জনপ্রতিনিধির সুপারিশপত্রসহ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠাতে হবে।