শিক্ষা-সহায়তা ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, সিডি উচ্চবিদ্যালয় ও লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষা-সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছে। এগুলো হলো যথাক্রমে ছফুরা খাতুন, মোশারেফ হোসেন ও মুনশি মোয়াজ্জম হোসেন শিক্ষা-সহায়তা ট্রাস্ট। ছফুরা খাতুন ও মোশারেফ হোসেন লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত মুনশি মোয়াজ্জম হোসেনের মা ও বাবা। ট্রাস্টগুলোর প্রধান পৃষ্ঠপোষক ও মুনশি মোয়াজ্জম হোসেনের বড় ছেলে কমান্ডার (অব.) কে এম আবদুল্লাহ গতকাল বুধবার ট্রাস্টগুলোতে অনুদান দেন। তিনি বলেন, এসব বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা এ ট্রাস্ট থেকে সহায়তা পাবে। মেধাবীদের অনুপ্রেরণা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।