শিক্ষাকে জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেছেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ে আবদ্ধ না রেখে তা জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। আর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে মাকেই প্রকৃত শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার সচেতন নাগরিক কমিটির (সনাক) সাভার শাখা, টিআইবি ও সাভারের গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোজাফ্ফর আহমদ এ কথা বলেন। গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব সালাউদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার সরকার, সনাকের আহ্বায়ক জয়নাল আবেদীন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর আলী, মো. নাজিম উদ্দিন, মায়েদের পক্ষ থেকে নাসিমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।