শিক্ষাকে ব্যবসার উপকরণ করতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামে সার্টিফিকেট বিক্রির তথ্য আমাদের কাছে রয়েছে। তাই পরিষ্কার জানিয়ে দিতে চাই, শিক্ষাকে ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।’ গতকাল শনিবার শিক্ষামন্ত্রী সিলেটে ‘নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’ নামের নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করে সুধী সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন। নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহিদ উল্লাহ তালুকদার, বার কাউন্সিলের সদস্য মিসবাহ উদ্দিন সিরাজ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আতফুল হাই শিবলী, সাবেক অর্থসচিব এ কে মুবিন ও সাংসদ শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌফিক আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য এম খলিলুর রহমান।