প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক স্তরে পরীক্ষামূলকভাবে চালু করা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের উপযোগিতা যাচাই করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর ভিত্তিতে শিক্ষাক্রম পরিমার্জন করা হবে। গতকাল বৃহস্পতিবার মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে এ-সংক্রান্ত কর্মপরিকল্পনার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, কর্মপরিকল্পনা অনুযায়ী দেশের ৬০টি স্কুলের ৯০০ শিক্ষক, এক হাজার ৬৮০ জন শিক্ষার্থী ও ২৪০ জন অভিভাবকের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এ লক্ষ্যে ছয়জন বিশেষজ্ঞের সমন্বয়ে সাতটি দল গঠন করা হয়েছে। তারা প্রতিটি স্কুলে অন্তত ছয় দিন করে অবস্থান করে তথ্য গ্রহণ করবে। তারা শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রধান শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকের সাক্ষাৎকার গ্রহণ করবে। নিজস্ব প্রতিবেদক।